═════❥❥ Bengali Tunes Hunt ■ বাংলা টিউনস হান্ট ■ बंगला टिउनस हान्ट...

Bengali Tunes Hunt - বাংলা টিউনস হান্ট - बंगला टिउनस हान्ट ■ বাংলা টেক ও নিউজ আপডেট পেতে...… Bengali Tunes Hunt - বাংলা টিউনস হান্ট - बंगला टिउनस हान्ट: বাংলা টিউনস হান্ট - আলবার্ট আইন্সটাইন এর ১৫ টি উক্তি যা আপনার জীবন পরিবর্তনে অনেক ভুমিকা পালন করে

বাংলা টিউনস হান্ট - আলবার্ট আইন্সটাইন এর ১৫ টি উক্তি যা আপনার জীবন পরিবর্তনে অনেক ভুমিকা পালন করে

বাংলা টিউনস হান্ট - আলবার্ট আইন্সটাইন এর ১৫ টি উক্তি যা আপনার জীবন পরিবর্তনে অনেক ভুমিকা পালন করে

আলবার্ট আইন্সটাইন এর ১৫ টি উক্তি যা আপনার জীবন পরিবর্তনে অনেক ভুমিকা পালন করে

প্রথমেই আমি তাঁর কিছু জীবনী তুলে ধরতে চাই।

তো বন্ধুগণ চলুন, আমরা বিজ্ঞানী আইন্সটাইন সম্পর্কে কিছু জানিঃ

আলবার্ট আইনস্টাইন(মার্চ ১৪,১৮৭৯ - এপ্রিল ১৮,১৯৫৫) জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তার
পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয়, তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কীত গবেষণার জন্য।

 

তিনি বলেছেন"ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল পঙ্গু আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ"। আইনস্টাইন ১৮৭৯ সালের (ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-এর মৃত্যুর বছর) ১৪ মার্চ উল্ম শহরে জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে মিউনিখে।

আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত ইহুদি। বাবা হেরমান আইনস্টাইন মূলত পাখির পালকের বেড তৈরি ও বাজারজাত করতেন। পরবর্তীতে তিনি মিউনিখে
একটি তড়িৎ যন্ত্র নির্মাণ কারখানা স্থাপন করে মোটামুটি সফলতা পান।

এরপর ১২ বছর বয়সে তিনি জ্যামিতির একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটি অধ্যয়ন করে এত মজা পেয়েছিলেন যে একে আজীবন "পবিত্র ছোট্ট জ্যামিতির বই"
বলে সম্বোধন করেছেন। আসলে বইটি ছিল ইউক্লিডের এলিমেন্ট্স। তার প্রথম
স্কুল ছিল ক্যাথলিক এলিমেন্টারি স্কুল। বাকপটুতা না থাকলেও তিনি
এলিমেন্টারি স্কুলের সেরা মেধাবী ছাত্র ছিলেন।

১২ বছর বয়সে আইনস্টাইন হঠাৎ বেশ ধার্মিক হয়ে উঠেছিলেন। স্রষ্টারগুণকীর্তণ করে বিভিন্ন গান ও পঙক্তি আয়ত্ত করেছিলেন স্কুলে। তার কথা বলার ক্ষমতা খুব একটা ছিল না, তথাপি স্কুলে বেশ ভালো ফলাফল করেছিলেন। কিন্তু বিজ্ঞান বিষয়ক বই পড়ার পর থেকে তার ধর্মীয় চেতনা কমে যেতে থাকে। কারণ বৈজ্ঞানিক তত্ত্বের সাথে তার ধর্মীয় বিশ্বাসের বিরোধ লেগে যাচ্ছিলো। আর বিজ্ঞানের তত্ত্বগুলো ছিল নিশ্চিতরূপে প্রমাণিত।